স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা শহরের আফছর আলী বালিকা বিদ্যালয় কেন্দ্রে সুমাইয়া আক্তার নামে এক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সে পায়ের সাহায্যে পরীক্ষার উত্তর পত্র লিখছে। সুমাইয়া সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের এবং আন্ধারিয়া সুতিরপাড় দাখিল মাদরাসার সুপার সফির উদ্দিনের কন্যা। সুমাইয়া চক আন্ধারিয়া হাই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে।
উল্লেখ্য, সারাদেশের মত শেরপুর জেলার ৫ উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ টি ভেন্যুতে ১৭ হাজার ১৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
























