ads

বুধবার , ৩১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির বনভোজন ২৪ ফেব্রুয়ারি

খবর টি পড়েছেন : ২৬১
শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির বনভোজন ২৪ ফেব্রুয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঢাকাস্থ শেরপুর জেলার শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির (এসজেকেএস) বনভোজন আগামী ২৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জিন্দাপার্কে অনুষ্ঠিত হবে। ওই বনভোজনে ঢাকায় বসবাসরত সংশ্লিষ্ট থানার বাসিন্দাদেরকে স্ব-পরিবারে আমন্ত্রিত জানানো হয়েছে।
২৮ জানুয়ারি রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হলরুমে সমিতির সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক সচিব রিয়ার এডমিরাল (অবঃ) খুরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত নির্বাহী কমিটির সভায় বনভোজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওইসময় সমিতির সাধারণ সম্পাদক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. মোঃ আশরাফ আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সকলের সিদ্ধান্তে ওই আড়ম্বরপূর্ণ বনভোজনের আয়োজন করা হয়। বনভোজের আনন্দমাত্রা আরও বাড়ানো জন্য সকলকে অংশগ্রহণ করার আহবান জানিয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ওই বনভোজন যাতে ঢাকাস্থ শেরপুর জেলার বাসিন্দারা মিলন মেলায় পরিণত হয়। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি দিয়ে নাম রেজিট্রেশন করে কুপন সংগ্রহ করতে হবে।
কুপন সংগ্রহের জন্য সমিতির কোষাধ্যক্ষ এডভোকেট রেজাউল করিমের (০১৯৭৮৩৪৯৯৯) সাথে যোগাযোগের করার জন্য বলা হয়েছে। বিস্তারিত জানতে সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রাজ্জাক (০১৭৩০৩৩৫১০০), সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক (০১৭১১৪৬১৭৬৩) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মালেক মল্লিক (০১৯১৬৫৯৫২১৪)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নারীর খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় সহযোগীসহ মূলহোতা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads