ads

বুধবার , ৩১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১৯৪
শ্রীবরদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় গড়জরিপা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। তিনি বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। আবারও মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশরতœ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আওয়ামী লীগ সরকার দেশে দৃশ্যমান উন্নয়ন করেছে। এখন শেরপুর থেকে ঢাকা যেতে আর ভোগান্তি পোহাতে হয় না। শেরপুর-ঢাকা সড়ক এখন মহাসড়কে উন্নীত হয়েছে। শিক্ষা ব্যবস্থা, কৃষিসহ সর্বস্তরে এখন ডিজিটালের ছোঁয়া লেগেছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এ জন্য দেশের মানুষও আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার বানাবে।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহেল খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক অ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলম সুমনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম সাগর, সাধারণ সম্পাদক মিলন মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেল ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িকাহনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি, গোসাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, শ্রীবরদী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমূখ।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা শহরের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার লোকের সমাগম ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রেললাইনের দাবিতে শতপদী পদযাত্রা ও স্মারকলিপি পেশ পরবর্তী সংবাদ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির বনভোজন ২৪ ফেব্রুয়ারি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads