ads

মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুর থেকে অপহৃত শিশু নালিতাবাড়ী থেকে উদ্ধার

খবর টি পড়েছেন : ১৬৭
গাজীপুর থেকে অপহৃত শিশু নালিতাবাড়ী থেকে উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভোগড়া এলাকা থেকে অপহৃত প্রথম শ্রেণী পড়–য়া এক শিশুকে একদিন পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ২৯ জানুয়ারি সোমবার বিকেল ৩ টার দিকে ওই গ্রামের সিদ্দিক মিয়ার বাড়ী নালিতাবাড়ী থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করলেও অপহরণকারীকে ধরতে পারেনি। উদ্ধারকৃত শিশু নিয়াজ মোর্শেদ (৬) নাটোর জেলার লালপুর উপজেলার চকনাজিরপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। নাসির উদ্দিন গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভোগড়া এলাকায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি ভোগড়াতেই পরিবার-পরিজন নিয়ে বসবাস করে।
নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) মো. সারোয়ার হোসেন অপহৃত শিশু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ নাকশী গ্রামের শামসুল হকের ছেলে গার্মেন্ট কর্মী সিদ্দিক মিয়ার (৩৫) বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে গাজীপুরের ভোগড়া থেকে রবিবার অপহরণ করে সিদ্দিকের বাড়ীতে এনে লুকিয়ে রাখা হয়েছিলো। জয়দেবপুর থানার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হলেও অপহরণকারী সিদ্দিক পালিয়ে যাওয়ায় তাকে ধরা যায়নি।
ওসি (তদন্ত) জানান, শিশুটি জয়দেবপুরে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র। গাজীপুর থানায় এ ব্যাপারে একটি অপহরণ মামলা রেকর্ড করা হয়েছে। আমরা জয়দেবপুর থানা ও শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করেছি। তারা এলে শিশুটিকে তাদের নিকট হস্তান্তর করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণায় পদবঞ্চিতদের বিক্ষোভ… পরবর্তী সংবাদ শেরপুরে অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads