ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণায় পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও হরতালের ডাক

খবর টি পড়েছেন : ২৬৩
শেরপুরে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণায় পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও হরতালের ডাক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শহরে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি রবিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটের নেতৃত্বে জেলা ছাত্রলীগের একাংশের বের করা ওই বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের তিনআনী বাজার মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সোমবার শহরে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দেন জেলা ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক নাজমূল ইসলাম সম্রাট।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রহুল আমিন রিপন, বদরুল হাসান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা হাসিবুল, রাজু, নান্টু, আব্দুল কুদ্দুছ, শাহীন, সোহাগ প্রমুখ। ওইসময় নবগঠিত কার্যকরী পরিষদের (ঘোষিত ৯ সদস্যের) নতুন কমিটিকে ‘অবৈধ ও অগণতান্ত্রিক’ আখ্যায়িত করে তারা অভিযোগ করে বলেন, বিদায়ী সভাপতি জুনায়েদ নূরানী মনির অনুসারী ও একটি বিশেষ এলাকার সদস্যদের এককভাবে অন্তর্ভূক্ত করা হলেও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটের অনুসারী বা তাদের এলাকার কোন সদস্যকে রাখা হয়নি। অবিলম্বে তারা ওই কমিটি ভেঙে দিয়ে সমন্বয়ের মাধ্যমে পুনরায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন। এরপর হরতালের সমর্থনে শহরে মাইকিং করা হয়।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি শনিবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন আগামী এক বছরের জন্য শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।

শহরে ছাত্রলীগের একাংশের হরতালের ডাক প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, এ সময়ে ছাত্রলীগের হরতালের ডাক দেওয়ার বিষয়টি অনভিপ্রেত। তবে শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জন-জীবন স্বাভাবিক রাখতে উভয় পক্ষের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে হরতাল প্রত্যাহার করা যায় কি-না, তা নিয়ে তৎপরতা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল পরবর্তী সংবাদ গাজীপুর থেকে অপহৃত শিশু নালিতাবাড়ী থেকে উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads