ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা ॥ শাকিল সভাপতি, মতিন সম্পাদক

খবর টি পড়েছেন : ১৭২
শেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা ॥ শাকিল সভাপতি, মতিন সম্পাদক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রনেতা শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ওই কমিটির অনুমোদন দেন। রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের।
আগামী এক বছর মেয়াদের জন্য গঠিত ওই কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি বর্ষণ কারুয়া, রাজীব মালিক, মুনতাজ সারোয়ার ও রাহি জাওয়ারী রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন রাকিব, আরিফ হোসাইন, রাসেল রহমান আকন্দ ও আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মাশুক ও রাকিবুল ইসলাম শিমুল। পরবর্তীতে সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পৌর কর্মকর্তা- কর্মচারীদের ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু পরবর্তী সংবাদ শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads