ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

খবর টি পড়েছেন : ১৪৮
শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে আনসার আলী ওরফে সর্বেশ আলী (২৮) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ২৮ জানুয়ারি রবিবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন ওই রায় ঘোষণা করেন। দন্ডিত আনসার আলী পাকুরিয়া ইউনিয়নের লোকায়েরপাড় গ্রামের মজিবর রহমানের ছেলে। রায়ে বিচারক আসামীকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৪ সালের ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় যৌতুক না পেয়ে আসামী আনসার আলী তার স্ত্রী এক সন্তানের জননী জাহানারা বেগম ওরফে চায়নাকে (২২) শারীরিক নির্যাতন করে হত্যা করে। ওই ঘটনায় নিহত গৃহবধূর বাবা আব্দুল খালেক বাদী হয়ে আনসার আলীর বাবা-মা ও ভাইসহ ৪ জনের নামে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৫ মার্চ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম তদন্ত শেষে ৪ জনের নামে আদালতে চার্জশীট দেন। মামলায় চিকিৎসক, তদন্ত কর্মকর্তাসহ মোট ১৭ জন সাক্ষ্য দেন। রবিবার স্ত্রী হত্যার দায়ে স্বামী আনসার আলীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে অপর ৩ জনকে বেকসুর খালাস প্রদান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা ॥ শাকিল… পরবর্তী সংবাদ সভাপতি মাসুদসহ শেরপুর চেম্বার নেতৃবৃন্দের বিদেশযাত্রা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads