ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌর কর্মকর্তা- কর্মচারীদের ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে পৌর কর্মকর্তা- কর্মচারীদের ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পেনশন ও অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে শেরপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৭২ ঘণ্টার কর্ম বিরতি শুরু হয়েছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৮ জানুয়ারি রবিবার সকাল থেকে ওই কর্মবিরতি শুরু হয়। কর্মসূচীতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
কর্মবিরতি পালনকালে সংগঠনের সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিম ও সাধারণ সম্পাদক মোঃ মুসলিম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিমসহ সকল কর্মকর্তা-কর্মচারি পৌর ভবনের সামনে অবস্থান করেন। একইভাবে জেলার নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী পৌরসভাতেও ওই কর্মবিরতি পালিত হয়।
ওইসময় বক্তারা বলেন, বিগত সময়ের কর্মসূচিতে সরকারের নিকট থেকে কোন সাড়া না পাওয়ায় ওই কর্মসূচি চলছে। এর পরেও কোন স্থায়ী সিদ্ধান্ত না পেলে কেন্দ্রীয় কমিটির ঘোষনা মোতাবেক বৃহৎ কর্মসূচিতে অংশ নেয়ার ঘোষণা দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে জেলা পরিষদের সদস্য ও সাংবাদিকের বিরুদ্ধে মামলার… পরবর্তী সংবাদ শেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা ॥ শাকিল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads