ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩ দফা দাবিতে কৃষি ডিপ্লোমাধারীদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ২৭৩
শেরপুরে ৩ দফা দাবিতে কৃষি ডিপ্লোমাধারীদের মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ২৩ জানুয়ারি ২০১৮ এর উপ-সহকারী কৃষি কর্মকর্তার নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে পুনরায় শেরপুর জেলাকে নিয়োগ অন্তর্ভূক্ত করা, শেরপুর জেলার শূন্য পদে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদের নিয়োগ এবং ওই পদে শেরপুর জেলার বাইরের লোককে যোগদান বন্ধসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে শেরপুরের কৃষি ডিপ্লোমাধারীরা। ২৮ জানুয়ারি রবিবার দুপুরে শহরের ডিসি অফিসের প্রধান ফটকে শেরপুরের কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত ওই কর্মসূচীতে বক্তব্য রাখেন কৃষি ডিপ্লোমাবিদ রফিকুল ইসলাম, মোঃ ইয়াছিন প্রমুখ।
ওইসময় বক্তারা শেরপুর জেলায় শূন্য পদ থাকা সত্ত্বেও ওই জেলার আবেদনের সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ এবং আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে ওই দাবি না মানা হলে কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন এবং শেরপুর খামারবাড়ি উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের সাবেক জেলা পরিষদ প্রশাসকের স্ত্রীর ইন্তেকাল পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে জেলা পরিষদের সদস্য ও সাংবাদিকের বিরুদ্ধে মামলার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads