ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জেলা পরিষদের সদস্য ও সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

খবর টি পড়েছেন : ২৫২
ঝিনাইগাতীতে জেলা পরিষদের সদস্য ও সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকা রূপালী, ইউপি সদস্য ও সাংবাদিকসহ ৯ জনের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ২৮ জানুয়ারি রবিবার সকালে উপজেলা সদর বাজারে যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে আধা ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নলকুড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শিউলি বেগম, সাধারন সম্পাদক বাগাতি হাতিম, কাংশা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি উপমা রানী, ধানশাইল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি নাছিমা প্রমুখ। মানববন্ধনে বক্তারা মামলার তীব্র নিন্দা,প্রতিবাদসহ অনতি বিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। এতে উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রায় শতাধিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আমিন দোলা বাদী হয়ে জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকা রূপালী, ইউপি সদস্য ও সাংবাদিকসহ ৯ জনের বিরুদ্ধে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ২৫ জানুয়ারি ঝিনাইগাতী থানা পুলিশ মামলাটি এফআইআরভূক্ত করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩ দফা দাবিতে কৃষি ডিপ্লোমাধারীদের মানববন্ধন পরবর্তী সংবাদ শেরপুরে পৌর কর্মকর্তা- কর্মচারীদের ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads