স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক, বরেণ্য রাজনীতিক অ্যাডভোকেট আব্দুল হালিমের স্ত্রী এজিবি’র অবসরপ্রাপ্ত অডিটর নাজমা আল মারুফ বিউটি (৭২) আর নেই। তিনি ২৬ জানুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর রেডক্রিসেন্ট হলিফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…রাজেউন)। তিনি ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। তিনি স্বামী, এক মেয়ে, এক ছেলে রেখে গেছেন। ২৭ জানুয়ারি শনিবার বেলা আড়াইটায় শ্রীবরদী উপজেলার মাদারপুর এলাকায় গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।
























