ads

শনিবার , ২৭ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিদ্যালয়ের অনুষ্ঠানে ভাংচুরকারীদের বিচার দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৫৪
নালিতাবাড়ীতে বিদ্যালয়ের অনুষ্ঠানে ভাংচুরকারীদের বিচার দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

486,2024,0,1655,128,1024,249,258,369,84308,0

Shamol Bangla Ads

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরে নালিতাবাড়ীতে সদ্য জাতীয়করণকৃত তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীরবরণ অনুষ্ঠানে বহিগতদের ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বিদ্যালয়ে ভাংচুর এবং জাতীয় পতাকা অবমাননাকারীদের বিচার দাবি করা হয়। মানববন্ধন চলাকালে অন্যানের মাঝে বক্তব্য রাখেন তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার, সহকারী শিক্ষক তৌহিদুর রহমান খোকন, সামিউল ইসলাম, বিদ্যালয় ছাত্র ক্যবিনেটের দলনেতা হালিম মিয়া, শিক্ষার্থী মুসাফির জাজিদ প্রমূখ।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষার্থীদের বিদায় এবং নবীন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা সভার শেষ দিকে বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর নেতৃত্বে ২৫-৩০ জন হামলা চালিয়ে বিদ্যালয়ের দরজা ও বেঞ্চ ভাংচুর করে। সেসময় জাতীয় পতাকারও অবমাননা করা হয় বলে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ। ওই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেন এবং প্রধান শিক্ষক বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করে ২৫/৩০ জনকে অজ্ঞতানামা আসামী করে একটি নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রথম আলো ট্রাষ্টের উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের… পরবর্তী সংবাদ শেরপুরের সাবেক জেলা পরিষদ প্রশাসকের স্ত্রীর ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads