নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীর চেল্লাখালী নদীতে নবনির্মিত হলোষ্টীল ব্রিজ উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আমবাগান বাজার সংলগ্ন এলাকায় ওই হলোষ্টীল ব্রিজ উদ্বোধন করা হয়। ওইসময় নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোতা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কৃষক লীগের সভাপতি প্রার্থী মোঃ আবু সাইদ, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ প্রমুখ।
জানা যায়, এডিপির অর্থায়নে ওই হলোষ্টীল ব্রিজের নির্মাণে ব্যয় করা হয়েছে ৯ লাখ ৯৮ হাজার টাকা। এতে ব্রিজের দুই পাড়ের কমপক্ষে ১০ হাজার মানুষের যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হলো।
























