ads

শনিবার , ২৭ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নারীর খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় মামলা ॥ গ্রেফতার ৩

খবর টি পড়েছেন : ১৫০
নালিতাবাড়ীতে নারীর খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় মামলা ॥ গ্রেফতার ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ নারীর খন্ডিত দেহ ও মাথা উদ্ধারের ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নালিতাবাড়ীর রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুদ, তার মামা মোতালেব ও তাদের পরিবারের ১০ জনকে আসামী করে নিহতের মা জেলেহা বেগম বাদী হয়ে ২৬ জানুয়ারি শুক্রবার রাতে ওই হত্যা মামলাটি দায়ের করেন। পুলিশ ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে এজাহারভুক্ত আসামী চাঁদগাও গ্রামের মজিবর রহমানের স্ত্রী আবেদা খাতুন, নূর ইসমাইলের স্ত্রী মিনারা বেগম এবং আব্দুল মোতালেবের মেয়ে রওশন আরা। এদিকে শনিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে লাশের খন্ডিত হাত এবং পা-এর কোন সন্ধান অদ্যাবধি মেলেনি।
উল্লেখ্য, ১৭ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী রোকশানা বেগমকে (২২) চালকলে কাজ করার কথা বলে ডেকে আনেন পাশ^বর্তী নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুদ। তারপর থেকে ওই নারীর কোন সন্ধান মেলেনি। ২৫ জানুয়ারি শুক্রবার সকালে চাঁদগাওয়ের সুরতখাল সংলগ্ন মাসুদের মামা মোতালেবের সদ্য রোপিত বোরো আবাদী জমির মাটি খুড়ে জমিতে পৃথক পৃথকভাবে পুঁতে রাখা অবস্থায় রোকশানার লাশ উদ্ধার করে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিভিন্ন স্থানে সরস্বতী পূজায় বাধা ও প্রতিমা ভাংচুরের… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে হলোষ্টীল ব্রিজ উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads