ads

সোমবার , ২২ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে উৎসাহ উদ্দীপনায় সরস্বতী পূজা উদযাপিত

খবর টি পড়েছেন : ১৮০
শেরপুরে উৎসাহ উদ্দীপনায় সরস্বতী পূজা উদযাপিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা সারাদেশের ন্যায় শেরপুরেও উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ২২ জানুয়ারি সোমবার সকাল থেকে জেলা সদরসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার স্কুল-কলেজ, পূজামন্ডপসহ বিভিন্ন স্থানে ওই পূজা শুরু হয়। এ উপলক্ষে বিদ্যা দেবী শ্রী শ্রী সরস্বতী পূজার পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্টাত্রী দেবী সরস্বতী চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

Shamol Bangla Ads

সোমবার সন্ধ্যায় শহরের কালিরবাজার বটতলাস্থ বাসন্তীপাড়া ক্লাবের উদ্যোগে আয়োজিত বীণাপানি মাতার পূজা মন্ডপে গিয়ে দেখা যায়, নারী-পুরুষসহ কিশোর-কিশোরী ও ভক্তদের ভিড়। তারা ব্যস্ত ওই পূজার অর্চনায়।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা বাণী ও সুরের অধিষ্ঠাত্রী অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচন বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাংদেহী নমোহস্তোতে’ এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের নারী পুরুষ কিশোর-কিশোরী ও ভক্তরা প্রণতি জানায় পূজা মন্ডপগুলোতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ন্যাশনাল সার্ভিসের সুবিধাভোগিদের প্রশিক্ষণের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads