স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের রঘুনাথবাজারস্থ দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, আব্দুল আওয়াল চৌধুরী, শহর বিএনপি আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব প্রমুখ। ওইসময় জেলা বিএনপি নেতা এডভোকেট আলহাজ্ব তৌহিদুর রহমান, এডভোকেট আব্দুল মজিদ বাদল, এডভোকেট মুখলেসুর রহমান জীবন, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, ম. শফিউল আলম চাঁনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























