ads

বৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শিশু হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৩৯
ঝিনাইগাতীতে শিশু হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার: : শেরপুর সদরে শিক্ষক দম্পতির সাড়ে তিন বছরের শিশু তাহমিদ হাসানের হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে ঝিনাইগাতী উপজেলায় মানববন্ধন হয়েছে। ১১জানুয়ারী বৃহস্পতিবার স্থানীয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেলা ২টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেয়। এ মানববন্ধনের সঙ্গে একাতত্ত্বা ঘোষণা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখা।
উপজেলার বিক্ষুদ্ধ শিক্ষক সমাজের আয়োজনে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্ত্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. মাসুদ হাসান, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি মিস রবেতা ¤্রং, চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন মাত্র সাড়ে তিন বছরের শিশু তাহমিদ হাসানকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে। হত্যাকা-টি প্রতিটি বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে। সঠিক তদন্ত করে চাঞ্চল্যকর এ হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন শেষে উপজেলা বিক্ষুদ্ধ শিক্ষক সমাজের পক্ষে নলকুড়া আশ্রয়ণ প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে আজাদ স্বাক্ষরিত এক স্মারকলিপি ইউএনও’র নিকট প্রদান করেন।
উল্লেখ্য, গত শনিবার শেরপুর সদরের সজবরখিলা এলাকায় তাহমিদ হাসান রহস্যজনকভাবে খুন হয়। পরে ওইদিন বিকেলেই এক প্রতিবেশীর বাড়ির সীমানা প্রাচীরের ওপর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী হেলাল উদ্দিনের স্ত্রী শিরিনা আক্তার (৪০) ও ছেলে রিয়াজ উদ্দিনকে (১৪) আটক করে পুলিশ।
নিহত তাহমিদ হাসান শেরপুর সদরের সজবরখিলা এলাকার শিক্ষক দম্পতি আবদুল মালেক ও জহুরা পারভীনের ছোট ছেলে তাহমিদ। আবদুল মালেক ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জহুরা পারভীন শেরপুর সদর উপজেলার খড়খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিশজিৎ নিহতের ঘটনায় থানার ওসি ও ২…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads