ads

বৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৩৯
শেরপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় শেরপুরেও তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা কালেক্টরেট উদ্যান চত্বরে আয়োজিত মেলা প্রাঙ্গন গেটে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। পরে তার নেতৃত্বে মেলা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে পৌঁছে শেষ হয়। ওই সময় শোভাযাত্রায় তার সাথে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খালেদ বিন নূর, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগনসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে শোভাযাত্রা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে মেলার মঞ্চে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলায় সংযুক্ত হওয়ার ভিডিও কনফারেন্স প্রদর্শন করা হয়।
মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ৯০টি স্টল বসে। মেলাতে জনগনের উপস্থিতি বাড়াতে প্রতিদিন কবিতা পাঠের আসর, নাটিকাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা ক্ষেত্রে দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ব্যক্তিদের জীবনগাথাঁসহ আর্কষনীয় ইভেন্ট রাখা হয়েছে। যাতে শেরপুরের মানুষ এসব আনন্দ বিনোদনের পাশাপাশি জেলার উন্নয়ন সম্পর্কে জানতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু তাহমিদ হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে শিশু হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads