ads

মঙ্গলবার , ২ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৪ দফা দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

খবর টি পড়েছেন : ১২৪
শ্রীবরদীতে ৪ দফা দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে হেলথ এসোসিয়েশনের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি পালন করেছে। ২ জানুয়ারি মঙ্গলবার ওই কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং। এতে স্বাস্থ্য সহকারীদের ৪ দাবিসহ অন্যান্য বৈষম্যের দিক তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন হেলথ এসিস্ট্যান্ট এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোনতাসির আহমেদ।
প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন হেলথ এসিস্ট্যান্টের উপজেলা শাখার সভাপতি হামিদুল হক মিয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেলথ এসিস্ট্যান্টের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির জিসান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ইসমতআরা প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীরা অংশ গ্রহণ করেন। ওই সময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে বিভাগীয় টেনিস টুর্ণামেন্ট উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads