ads

মঙ্গলবার , ২ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৩২
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ ‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ’- এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরেও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালেদ বিন নূর, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। ওইসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, এনজিও প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ২ শতাধিক প্রতিষ্ঠানে বই উৎসব পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ৪ দফা দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads