ads

মঙ্গলবার , ২ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিভাগীয় টেনিস টুর্ণামেন্ট উদ্বোধন

খবর টি পড়েছেন : ৩৩৯
শেরপুরে বিভাগীয় টেনিস টুর্ণামেন্ট উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে টেনিস কোর্টে অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্মৃতি বিভাগীয় টেনিস টুর্ণামেন্ট শুরু হয়েছে। শেরপুর টেনিস ক্লাব ওই টুর্নামেন্টের আয়োজন করেছে। ২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার রফিকুল হাসান গণি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জামালপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল করিম, ময়মনসিংহ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ও নেত্রকোনা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু শেরপুর টেনিস ক্লাবের সাধারন সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর টেনিস ক্লাবের পক্ষ থেকে প্রবীন দুই খেলোয়াড় সুব্রত মালাকার হারু ও সোলায়মান ওরফে সলু মিয়া এবং আজীবন সদস্য আমজাদ হোসেন ফনিক্স ও সাদুজ্জামান সাদীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, দ্বৈত জুটির এ টেনিস টুর্নামেন্টে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও স্বাগতিক শেরপুর জেলার ৩৫ উর্ধ্ব, ৪৫ উর্ধ্ব ও ৫৫ উর্ধ্ব বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। এতে ময়মনসিংহ বিভাগের এ চার জেলার মধ্যে ৩টি করে দলের মধ্যে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলা নেত্রকোনা জেলা দলকে পরাজিত করে। এতে ময়মনসিংহ টেনিস ক্লাবের পক্ষে রাকিবুল হাসান (৩৫) ও সাইফ খান (৩৫), বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল কাজী অনিরুদ্ধ (৪৫) ও আনসার ডেপুটি ডাইরেক্টর মো. জিয়াউল হাসান (৪৫) এবং নেত্রকোনা টেনিস ক্লাবের পক্ষে শাহ রফিকুর রহমান এ্যাপোলো (৩৫) ও সৈয়দ বজলুল রশীদ (৩৫), তাজউদ্দিন ফারাস সেন্টু (৪৫) ও খানে আলম খান (৪৫) অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ত্রিদেশীয় সিরিজে কোচ সাকিব ও মাশরাফি পরবর্তী সংবাদ এতিমদের প্রতি একজন জেলা প্রশাসকের ভালোবাসা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads