ads

সোমবার , ১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর কালেক্টরেট ইনোভেটিভ স্কুলে বই বিতরণ

খবর টি পড়েছেন : ১৫৬
শেরপুর কালেক্টরেট ইনোভেটিভ স্কুলে বই বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বই উৎসবে শেরপুর শহরে নবপ্রতিষ্ঠিত কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতেও তুলে দেওয়া হয়েছে বই। ১ জানুয়ারি সোমবার সকালে ওই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি স্কুলের প্রতিষ্ঠাতা শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
এ উপলক্ষে স্কুলের অধ্যক্ষ ইসমত আরার সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক। বছরের প্রথম দিনে ওই বই পেয়ে নেচে গেয়ে উল্লাসে মেতে উঠে ছোট শিশু শির্ক্ষাথীরা।
উল্লেখ্য, ২১ ডিসেম্বর বৃহস্পতিবার শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কসংলগ্ন মনোরম ও কোলাহলমুক্ত এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ আবদুুস সামাদ। প্রথম বছর প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৫ টি ক্লাশ নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যুব ঋণের কিস্তি পরিশোধে মোবাইল ব্যাংকিং প্রশিক্ষণ পরবর্তী সংবাদ শেরপুরে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করলেন হুইপ আতিক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads