ads

সোমবার , ১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুব ঋণের কিস্তি পরিশোধে মোবাইল ব্যাংকিং প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ১৩৭
শেরপুরে যুব ঋণের কিস্তি পরিশোধে মোবাইল ব্যাংকিং প্রশিক্ষণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ এখন থেকে শেরপুরের আত্মকর্মী যুবারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই তাদের যুব ঋণের কিস্তি পরিশোধ ও আর্থিক লেনদেন করতে পারবেন। ঘরে বসেই যে কেউ টাকা জমা, ব্যালান্স ট্রান্সফার করতে পারবেন। এতে করে ঋণ আদায়ে স্বচ্ছতা-জবাবদিহীতার পাশাপাশি সময় এবং অর্থেরও অনেক সাশ্রয় হবে।
৩১ ডিসেম্বর রবিবার শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর হলরুমে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে যুব ঋণের কিস্তি পরিশোধ বিষয়ে দিনব্যাপী এক অবহিতকরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে অনলাইন ব্যাংকিং এবং ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিভাবে ঋণের কিস্তি জমা দেওয়া, অর্থ স্থানান্তর, টাকা উত্তোলন সহ আর্থিক লেনদেন পরিচালনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। একইসাথে মোবাইল ও অনলাইন ব্যাংকিং বিষয়ক নিরাপত্তা, ঝুঁকি এবং সুরক্ষার বিষয়ে অবহিত করা হয়। এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক মো. এরশাদ-উর-রশীদ। উপ-পরিচালক হারুন-অর রশীদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে ডাচ-বাংলা ব্যাংকের টাঙ্গাইল আঞ্চলিক কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, উপ-পরিচালক শহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর রশীদ জানান, এখন থেকে যুব ঋণের কিস্তি আদায় এবং আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হবে। এতে করে ঋণ আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতা আরও নিশ্চিত হবে। সময় এবং অর্থেরও অনেক সাশ্রয় হবে। জেলায় প্রথমবারের মতো শুরু হওয়া এ প্রশিক্ষণে সদর উপজেলার ৪৯ জন যুব ঋণগ্রহিতা অংশগ্রহণ করেন। তন্মধ্যে প্রথম দিনেই ২৬ জন যুব আত্মকর্মী ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৯ হাজার ৮২৪ টাকা ঋণের কিস্তি পরিশোধ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রত্যেক জেলা-থানায় মহিলা পুলিশ ব্যারাক : শেরপুরে পুলিশের… পরবর্তী সংবাদ শেরপুর কালেক্টরেট ইনোভেটিভ স্কুলে বই বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads