ads

সোমবার , ১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রত্যেক জেলা-থানায় মহিলা পুলিশ ব্যারাক : শেরপুরে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক

খবর টি পড়েছেন : ২১৭
প্রত্যেক জেলা-থানায় মহিলা পুলিশ ব্যারাক : শেরপুরে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার :  পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশনস) মোখলেছুর রহমান পান্না বিপিএম (বার) বলেছেন, নারী পুলিশদের পৃথক আবাসনের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও থানায় মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ করা হচ্ছে। এতে পুলিশে ভর্তির জন্য নারীদের আগ্রহ আরও বাড়বে। তিনি সোমবার সকালে শেরপুর পুলিশ লাইনস কম্পাউন্ডে মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

মোখলেছুর রহমান বলেন, দেশে নারী ও শিশু অধিকার সুরক্ষায় বর্তমান সরকার গুরুত্ব দেওয়ার কারণে দিন দিন পুলিশে মহিলাদের অন্তর্ভুক্তি বাড়ছে। এ জন্য মহিলা পুলিশের আবাসন, প্রশিক্ষণ ও নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
ওই সময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, শেরপুর পুলিশ লাইনস চত্বরে ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ভিত্তির ওপর দোতলা মহিলা পুলিশ ব্যারাক ভবন নির্মাণ করা হচ্ছে। প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের ওপর নির্মিত মহিলা ব্যারাক ভবনটি গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢালি কনস্ট্রাকশন ঠিকাদারি কাজ বাস্তবায়ন করছে। পরে অতিরিক্ত আইজিপি নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ ব্যারাক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের খুটির চাপায় শ্রমিক নিহত, আহত… পরবর্তী সংবাদ শেরপুরে যুব ঋণের কিস্তি পরিশোধে মোবাইল ব্যাংকিং প্রশিক্ষণ

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads