ads

সোমবার , ১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

খবর টি পড়েছেন : ২৪৫
নকলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য সহকারীরা ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছে। ১ জানুয়ারি সোমবার সকাল ৮টা হতে উপজেলায় কর্মরত সব স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতির ব্যানার ঝুঁলিয়ে ও টিকার মনি পতাকা গায়ে জড়িয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
সরেজমিনে জানা গেছে, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনার বাস্তবায়নসহ বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবিতে সারা দেশের ন্যায় শেরপুরের প্রত্যেক উপজেলায় কর্মবিরতি কর্মসূচি পালন শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইপিআই সহ সকল স্বাস্থ্য সেবাদান থেকে তারা বিরত থাকবেন বলে জানিয়েছেন হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নেতা-কর্মী ও স্বাস্থ্য সহকারীরা।
তাদের দাবিগুলো হচ্ছে, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের ৩০ ভাগ হারে মাঠ বা ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা, প্রতি ৬ হাজার জনগোষ্ঠির জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তন করা।
জেলা কমিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জানান, ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ওই কর্মবিরতি চলবে। কর্মবিরতিতে মনতাজুর রহমান লতা, রুবিনা আক্তার, নাহিদুর রহমান, লাভলি আক্তারা, জান্নাতুন নাহার, রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। ওইসময় আন্দোলনরত হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের জেলা ও উপজেলা কমিটির নেতা-কর্মী ও স্বাস্থ্য সহকারীবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী সংবাদ নকলায় ২ শতাধিক প্রতিষ্ঠানে বই উৎসব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads