
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে দরিদ্র সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ১ জানুয়ারী সেবা সংঘের গান্ধিগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের পরিচালক মো. শামছুল হক, সভাপতি মো. ইউসুফ আলী। সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, ফকির মোহাম্মদ আব্দুল গফুর, মো. শাহাজ উদ্দিন (সাপাই পাগলা), মো. রফিকুল ইসলাম, আদিবাসী নেতা বকুল চন্দ্র কোচ, বিপীন বিহারী কোচ, রহিজল হক, আজিমল, আব্দুল হক, জয়নাল আবদিন, সালেহ আহাম্মেদ, মিলন, ছপেন চন্দ্র কোচ, জাকির হোসেন প্রমূখ। এতে বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় সংগঠণের ব্যক্তিগত তহবিল থেকে এবারও শীতবস্ত্র বিতরণ করা হয়।

























