স্টাফ রিপোর্টার ॥ হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শেরপুর সদর উপজেলার লছমনপুর চেয়ারম্যানবাড়ী তরুণ সংঘ। এ উপলক্ষে ২৯ ডিসেম্বর শুক্রবার সকালে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবির আহমেদ।
ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সবুজ আহম্মদ, কবি হুইসেল হোসেন, আবুল কালাম আজাদ, শোভন আনোয়ার, সোলাইমান হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় ৩০ জন হতদরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া চলতি মৌসুমে ওই সংগঠনের তরফ থেকে আরও শীতবস্ত্র বিতরণের কর্মসূচি রয়েছে।
























