স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের অন্যতম ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ তরুণ সংঘ (অতস)’র প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর রবিবার অতস’র দমদমা জেলা কারাগার মোড়স্থ অঙ্গণে দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক শ্বেত কপোত ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করবেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এরপর শুরু হবে আনন্দ র্যালি। র্যালিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ও গৌরবের ২৫ বছরে অতস খচিত ডালাসহ থাকবে বর্ণাঢ্য সংযোজন। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আনিসুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আনিসুর রহমান, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ ও ন্যাপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী। এতে সংগঠনের উপদেষ্টা, পরিচালক, বর্তমান ও সাবেক কর্মকর্তা, সদস্যসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন।
কর্মসূচির দ্বিতীয় পর্বে সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমাযুন কবীর রুমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান পরিচালক মাসুদুল আলম সরকার। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন অতস’র নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান সোহাগ। সমাপণী পর্বে বিজয় টিভির গানে গানে সেরা কণ্ঠশিল্পী মীমসহ ময়মনসিংহ ও জামালপুরের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠান সঞ্চলনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল।
সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ আশরাফুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক নুরে আলম সরকার জানান, রজতজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
























