ads

বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপ-নির্বাচন ॥ শেরপুরে পৌর কাউন্সিলর পদে রহুল ও ইউপি সদস্য পদে মাসুদ জয়ী

খবর টি পড়েছেন : ১৬৭
উপ-নির্বাচন ॥ শেরপুরে পৌর কাউন্সিলর পদে রহুল ও ইউপি সদস্য পদে মাসুদ জয়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার ৩নং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে এবং চরশেরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগণনা শেষে সন্ধ্যায় রিটার্নিং অফিসার মুতাসিম বিল্লাহ ঘোষিত ফলাফল অনুযায়ী কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থী রুহুল আমিন (গাজর) ১ হাজার ৬০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা রহমত উল্লাহ বোতল) পেয়েছেন ১ হাজার ৩৪৬ ভোট। অপরদিকে চরশেরপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে মাসুদ রানা কোহিনুর (তালা) ৯৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী (টিউবওয়েল) পেয়েছেন ৯৩২ ভোট।
পৌরসভার ৩নং ওয়ার্ডের ৩ দফায় নির্বাচিত কাউন্সিলর রফিকুল ইসলাম সিরা গত ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় ওই ওয়ার্ডের ওয়ার্ডে এবং চরশেরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য নজরুল ইসলামের মৃত্যুতে উপ-নির্বাচনে ৪ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ওই ২টি ওয়ার্ডে ভোটকেন্দ্রগুলোতে প্রশাসনের ব্যাপক নজরদারি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকায় সাধারণ ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পেরে বেজায় খুশি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইউপি উপ-নির্বাচনে নিখোঁজ প্রার্থী উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads