ads

শনিবার , ৩০ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

খবর টি পড়েছেন : ১৮৬
নকলায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় আখি আক্তার (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের জালালপুর এলাকায় ওই ঘটনা ঘটে। আখি নকলা পৌরসভার চরকৈয়া এলাকার আজাদ আলীর মেয়ে এবং বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, আখি জালালপুরে নানার বাড়ি থেকে নিজবাড়ি যাওয়া উদ্দেশ্যে নকলা পৌর শহরের জালালপুর এলাকাস্থ অন্যন্যা একাডেমীর সামনে থেকে তার মায়ের সাথে রিক্সায় উঠার সময় পিছন থেকে শেরপুরগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিয়ে পাকা রাস্তায় ফেলে দেয়। এতে মাথায় আঘাত পেয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আখিকে মৃত ঘোষনা করেন। ঘাতক সিএনজি নকলা থানায় আটক থাকলেও চালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। আখি’র বাবা আমজাদ আলী এ বিষয়ে কোন মামলা মামলা করবেন না বলে রাত ১০টায় সাংবাদিকদের জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অতস’র রজতজয়ন্তী উৎসব কাল পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কর্মসৃজন শ্রমিককে পিটিয়ে হত্যা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads