ads

শনিবার , ৩০ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কর্মসৃজন শ্রমিককে পিটিয়ে হত্যা

খবর টি পড়েছেন : ১৭৮
নালিতাবাড়ীতে কর্মসৃজন শ্রমিককে পিটিয়ে হত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে রাস্তার পাশের মাটি কাটা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বিএনপি নেতার পিটুনিতে এক শ্রমিক নিহত হয়েছেন। ৩০ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার বারোমারি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত শ্রমিক জুলহাস মিয়া (৪৮) পোড়াগাঁও ইউনিয়নের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিক সর্দার।
জানা যায়, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী তার লোকজন নিয়ে ওই মাটিকাটা শ্রমিকের সর্দার জুলহাস মিয়ার ওপর হামলা করে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads