ads

বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩২
শ্রীবরদীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের শ্রীবরদীতে। ২৮ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ঘাটিয়াডাঙ্গা এলাকার মাঠে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত ওই প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ঘোড়সওয়ারীর হাতে ২১ ইঞ্চি কালার টেলিভিশন ও রানার্সআপ ঘোড়সওয়ারীর হাতে সাউন্ড বক্স তুলে দেন প্রধান অতিথি শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন।
এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা আব্দুল কাদির হেজার সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গ, বীর মুক্তিযোদ্ধা মখলেছুর রহমান, গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সিংগাবরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির আলম তালুকদার।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা দেড় শতাধিক ঘোড়া অংশ গ্রহণ করে। ওই খেলা দেখতে স্থানীয় নারী পুরুষ এবং বিভিন্ন এলাকার ১০ সহস্রাধিক লোকের সমাগম ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী… পরবর্তী সংবাদ শেরপুরে সামর্থ্য’র খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads