ads

বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সামর্থ্য’র খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৭৩
শেরপুরে সামর্থ্য’র খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মে নিয়োগ ও স্বাবলম্বীতা অর্জনের লক্ষ্যে শেরপুরে সামর্থ্য’র কার্যক্রমের আওতায় এবার বেকারি শিল্পের উপর দ্বিতীয় ধাপের মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহরের খরমপুর এলাকায় আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ মুসা মিয়া।
মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশনের উপাধ্যক্ষ আলাউদ্দিন আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামর্থ্য প্রজেক্টের কমিউনিকেশন এন্ড ভিজিবিলিটি কো-অর্ডিনেটর হুমায়ুন কবির ও বিসিকের উপ-ব্যবস্থাপক তামান্না মহাল। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামর্থ্য প্রজেক্টের কমিউনিটি আউটরিচ ফ্যাসিলেটর মোঃ জমসেদ আলী, জেলা ব্যবস্থাপক শহীদ নাসরুল্লাহ আল মামুন, সদর উপজেলা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প সংগঠনের সভাপতি খোরশেদ আলম মিন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশনের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মিজানুর রহমান। ওইসময় সামর্থ্য প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর কৃষিবিদ আশরাফুল আলম, মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশনের প্রজেক্ট অফিসার আব্দুর রশিদ আকন্দসহ অন্যান্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন-সামর্থ্য প্রকল্পের সহায়তায় ওই প্রশিক্ষণে ২৫ জন বেকার যুবক-যুবতী অংশ নিচ্ছেন। ওই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরী করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর আগে বেকারি শিল্পের উপর প্রথম ধাপের প্রশিক্ষণ শুরু করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে ইউপি উপ-নির্বাচনে নিখোঁজ প্রার্থী উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads