ads

বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউপি উপ-নির্বাচনে নিখোঁজ প্রার্থী উদ্ধার

খবর টি পড়েছেন : ১৪৪
শেরপুরে ইউপি উপ-নির্বাচনে নিখোঁজ প্রার্থী উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

 

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের ২ দিন আগে নিখোঁজ হওয়া প্রার্থী খন্দকার কবীর হোসেন উদ্ধার হয়েছেন। ২৭ ডিসেম্বর বুধবার রাতে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বৃহস্পতিবার দুপুরে হাতের তালুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাজির হয়ে নিজের ভোট দেন। এ নিয়ে ওই ভোটকেন্দ্রসহ এলাকায় হুলস্থুল শুরু হয়ে যায়।
বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রার্থী খন্দকার কবীর হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, তাকে অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন দুর্বৃত্ত মোটর সাইকেলের পথরোধ করে নেশাদ্রব্য দিয়ে অচেতন করার পর তিনি জ্ঞান হারান। বুধবার রাতে তাকে স্থানীয়রা ঝগড়ারচর বাজার থেকে উদ্ধার করার পর তিনি জ্ঞান ফিরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খন্দকার কবীর হোসেনের কথায় অসংলগ্নতা রয়েছে। কাজেই ঘটনাটি নিয়ে আরও তদন্তের অবকাশ রয়েছে।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২ টার দিকে একটি ফোন কল পেয়ে কবীর হোসেন বাইরে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন। পরদিন দশকাহনীয়া-দড়িপাড়া রাস্তার পাশে তার ব্যবহৃত মোটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেইসাথে পাশে দেখা যায় রক্তের চিহ্ন। ওই ঘটনায় পরদিন তার স্ত্রী বাদী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ রানা কোহিনুরসহ ৮ জনকে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সামর্থ্য’র খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন পরবর্তী সংবাদ উপ-নির্বাচন ॥ শেরপুরে পৌর কাউন্সিলর পদে রহুল ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads