শেরপুরে বেকারি শিল্পের উপর মাসব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৪৫
শেরপুরে বেকারি শিল্পের উপর মাসব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সামর্থ্য প্রজেক্টের আওতায় ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমের অংশ হিসেবে বেকারি শিল্পের উপর মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহরের নওহাটা এলাকার জেলা বিসিক শিল্প নগরীতে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ডিসেন্ট জব এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (ডিজেটিআই)’র ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের পরিচালক মুসা মিয়া ও বিসিকের উপ-ব্যবস্থাপক তামান্না মহাল। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামর্থ্য প্রজেক্টের কমিউনিটি আউটরিচ ফ্যাসিলেটর মোঃ জমসেদ আলী, জেলা ব্যবস্থাপক শহীদ নাসরুল্লাহ আল মামুন, ডিজেটিআই’র প্রোগ্রাম ম্যানেজার ইসফাতুল কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজেটিআই’র প্রোগ্রাম ম্যানেজার মারিয়া সরকার।
ডিসেন্ট জব এন্ড ট্রেনিং ইনস্টিটিউট-সামর্থ্য প্রকল্পের সহায়তায় ওই প্রশিক্ষণে ২৫ জন বেকার যুবক-যুবতী অংশ নিচ্ছেন। ওই প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একইভাবে সামর্থ্য প্রকল্পের আওতায় পরবর্তীতে পর্যায়ক্রমে বেকিং, অটো রাইস মিল, অটো চিড়া-মুড়ির মিল, চানাচুর ও ঝুরি এবং ফুডগ্রেইন মেশিন অপারেটরের দক্ষ কারিগর-শ্রমিক তৈরির প্রশিক্ষণও চলমান থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিক নির্ণয় ক্যাম্পেইন পরবর্তী সংবাদ শেরপুরে নবারুণ পাবলিক স্কুলের বার্ষিক ফলাফল ও শিক্ষাবৃত্তি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads