স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মহান বিজয়ের মাস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উৎসর্গ সমাজকল্যাণ সংস্থা’র আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিক নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার শ্রীবরদী উপজেলার চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত ওই ক্যাম্পেইনে সার্বিক সহায়তা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কৃষিবিদ ড. ফররুখ আহমদ ফারুক।
ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উৎসর্গ সভাপতি মুজিবর রহমান মুজিব, সহ-সভাপতি শাহিদুর রহমান শাহিদ, যুগ্ম সম্পাদক রিয়াদুল রাহাত রিয়াদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ পাপ্পু, কোষাধ্যক্ষ রুবেল, পিয়াল রহমান, আল্পনা আফরিন, শেরপুর রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। ক্যাম্পেইনে বিনামূল্যে প্রায় ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়।























