শেরপুরে নবারুণ পাবলিক স্কুলের বার্ষিক ফলাফল ও শিক্ষাবৃত্তি প্রদান

খবর টি পড়েছেন : ৩১৭
শেরপুরে নবারুণ পাবলিক স্কুলের বার্ষিক ফলাফল ও শিক্ষাবৃত্তি প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নবারুণ পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল, বিপ্লব-লোপা শিক্ষাবৃত্তি প্রদান এবং পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ২৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহরের নবারুণ পাবলিক স্কুল ক্যম্পাসে নবারুণ শিক্ষা পরিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুণ শিক্ষা পরিবারের পরিচালক আনোয়ারুল হাসান উৎপল।
নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবারুণ শিক্ষা পরিবারের উপ-পরিচালক তরুণ চক্রবর্তী ও পরিচালক আক্তারুজ্জমান উজ্জল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবারুণ পাবলিক স্কুলের শিক্ষক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে নবারুণ পাবলিক স্কুল ও বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের ১১৯ জন শিক্ষার্থীদের ২ লাখ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং পিএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৩৩ জন, জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ জন এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বেকারি শিল্পের উপর মাসব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে ৪ দিনব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads