শেরপুরে পৌর কিশোরী ক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৫
শেরপুরে পৌর কিশোরী ক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ইউজিআইএপি বাস্তবায়নের অংশ হিসেবে পৌরসভার ব্যবস্থাপনায় কিশোরী ক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার বিকেলে ওই প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনডিসি মনজুর আহসান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীমা আরা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদক কোহিনুর বেগম বিদ্যুৎ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, পৌর লেডিস ক্লাবের সভানেত্রী শাহিনা পারভীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, পৌর লেডিস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আঞ্জুমুন লিপি, নিলুফা পান্না মিনাসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ঐশি চ্যাম্পিয়ন ও সামান্তা রানার্সআপ হয়। এতে ৮ জন একক প্রতিযোগী অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে উৎসবে আনন্দে বড়দিন উদযাপন পরবর্তী সংবাদ বক্সিং ডে টেস্টে অনন্য রেকর্ড ওয়ার্নারের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads