শ্রীবরদীতে সোমেশ্বরী নদীর খাড়ামোড়ায় স্বাধীনতার ৪৬ বছরেও নির্মিত হয়নি ব্রিজ

খবর টি পড়েছেন : ১৮৫
শ্রীবরদীতে সোমেশ্বরী নদীর খাড়ামোড়ায় স্বাধীনতার ৪৬ বছরেও নির্মিত হয়নি ব্রিজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর খাড়ামোড়ায় স্বাধীনতার ৪৬ বছরেও নির্মিত হয়নি একটি ব্রিজ। ফলে ওই পথে যাতায়াতকারী হাজারও মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
গ্রামবাসীরা জানায়, দেশ স্বাধীনের পর ওই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি উঠে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া যায়। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। বালিজুরী-খাড়ামোড়া ২ গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ওই নদীর উপর দিয়ে প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু একটি ব্রিজের অভাবে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হয়। গবাদি পশু নিয়ে কৃষকদের হতে হয় নানা বিড়ম্বনার শিকার। ব্রিজের অভাবে এলাকার উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারে না কৃষকরা। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে বালিজুরী গ্রামের নুরু মিয়া এখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। ওই সাঁকো দিয়ে পারাপার হয় পথচারীরা। নুরু মিয়া প্রতিজন পথচারীর কাছ থেকে সাঁকো নির্মাণের খরচ বাবদ ৫ টাকা করে নেন। নুরু মিয়া গত ৪ বছর থেকে এভাবে টাকা উত্তোলন করে আসছেন। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানির তোড়ে টিকে থাকতে পারে না সাঁকো। তখন ওই পথে যাতায়াতের একমাত্র মাধ্যম হয় নৌকা।
খাড়ামুড়া গ্রামের ফিলিসন মারাক, সাঁকো নির্মাণকারী নুরু মিয়াসহ গ্রামবাসীরা জানায়, এখানে একটি ব্রিজ নির্মাণের বিষয়ে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় লেখালেখিও করা হয়েছে। কিন্তু কোন কাজে আসেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জমে উঠেছে শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন পরবর্তী সংবাদ আদর্শ বীজতলা ॥ কম খরচে বেশি লাভ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads