ads

রবিবার , ২৪ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সাড়ম্বরে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ২০২
শেরপুর সাড়ম্বরে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যের পথ ধরে ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাড়ম্বরে পালিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জেলা শহরের নিউমার্কেটস্থ সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো সভাকক্ষটি বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়। অনুষ্ঠানে অভ্যাগতদের আগমন শুরু হলে তাদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রধান অতিথি হিসেবে কেক কেটে ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।
দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুশীল মালাকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ইত্তেফাকের আদর্শ, ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য ভূমিকা পালনের কথা তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ-গবেষক ড. সুধাময় দাস, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আমজাদ হোসেন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক আবু হান্নান, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সোলায়মান আহমেদ, ইত্তেফাকের নকলা সংবাদদাতা হযরত আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাকিম বাবুল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পরবর্তী সংবাদ এবার শেরপুরে পল্লীবিদ্যুতের আলোয় আলোকিত চরদুবলাই গ্রাম

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads