নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর রবিবার নকলা উপজেলা পরিষদ কক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইত্তেফাকের নকলা সংবাদদাতা মুহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নকলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ ও নকলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আলতাব আলী প্রমুখ বক্তব্য রাখেন। ওইসময় অন্যান্যের মাঝে, দৈনিক আলোকিত বাংলাদেশ’র সংবাদদাতা মোঃ মোশারফ হোসেন, দৈনিক আমাদের অর্থনীতি’র সংবাদদাতা শফিউল আলম লাভলু, দৈনিক স্বজন এর সংবাদদাতা জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক তথ্যধারা সংবাদদাতা শাহাজাদা স্বপন, দৈনিক ভোরের দর্পনের সংবাদদাতা ইউসুফ আলী মন্ডল, দৈনিক নবরাজ’র সংবাদদাতা জিয়াউল হক, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন’র সংবাদদাতা নাসির উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং আলোচনায় নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বক্তারা।























