এবার শেরপুরে পল্লীবিদ্যুতের আলোয় আলোকিত চরদুবলাই গ্রাম

খবর টি পড়েছেন : ১৫৫
এবার শেরপুরে পল্লীবিদ্যুতের আলোয় আলোকিত চরদুবলাই গ্রাম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওতায় আসবে আরও ৭টি গ্রাম

স্টাফ রিপোর্টার ॥ এবার শেরপুরে পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের ঘুঘুরাকান্দি চরদুবলাই গ্রাম। ২৩ ডিসেম্বর শনিবার দুপুরে ঘুঘুরাকান্দি চরদুবলাই গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যুগান্তকারী পদক্ষেপের আওতায় সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন পল্লীর প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর পল্লী বিদ্যুতের জিএম মাশরুল হক, জেলা আওয়াী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য আবুল হাসেম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মজু প্রমুখ।
উল্লেখ্য, ওই গ্রামটি বিদ্যুতায়িত হওয়ায় নতুন করে প্রায় ৩শ পরিবার পল্লীবিদ্যুতের সুবিধা ভোগ করবে। ওই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। এছাড়া সোমবার ধলা ইউনিয়নের ধলা নামাপাড়া, মঙ্গলবার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের বেতমারী, বুধবার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী পশ্চিমপাড়া, কুমড়ারচর ও সুবর্ণেরচর, শুক্রবার ভাতশালা ইউনিয়নের দুসরা ছনকান্দা এবং শনিবার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন হুইপ আতিউর রহমান আতিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সাড়ম্বরে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পরবর্তী সংবাদ জমে উঠেছে শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads