ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেষ হলো প্রথম বাংলাদেশ যুব গেমস

খবর টি পড়েছেন : ১৩৬
শেরপুরে শেষ হলো প্রথম বাংলাদেশ যুব গেমস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আয়োজিত ৬ দিনব্যাপী প্রথম বাংলাদেশ যুব গেমস শেষ হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। যুব গেমস পরিচালনা কমিটির সমন্বয়ক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, সেনাবাহিনীর ১৯. বীর’র অধিনায়ক লে. কর্ণেল এসএম মেহেদী হাসান আল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু তাহেরসহ অন্যান্য সাধারণ সম্পাদকগণ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, প্রমুখ।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার সকল ইভেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এতে ফুটবলে শেরপুর একাদশ ঝিনাইগাতী একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ওইসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খেলা উপভোগ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপের মাঝে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নিয়ম অনুযায়ী প্রাইজমানি তুলে দেয়া হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান শেষে সন্ধ্যায় আকাশে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অত্যাধুনিক শপ ‘মিমোজা এন্টারপ্রাইজ’র উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে কালেরকন্ঠ শুভ সংঘের উদ্যেগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads