ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কালেরকন্ঠ শুভ সংঘের উদ্যেগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০২
শেরপুরে কালেরকন্ঠ শুভ সংঘের উদ্যেগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কালেরকণ্ঠ শুভসংঘের উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের সজবরখিলা আঁচড় অংকন নিকেতনে আয়োজিত ওই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জনউদ্যোগ আহবায়ক ও নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
কালেরকন্ঠ শুভসংঘ শেরপুর জেলা শাখার সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আঁচড় অংকন নিকেতনের প্রতিষ্ঠাতা সাইফুল আলম শাহীন, শিক্ষক সুমন সোহানুর, শুভ সংঘের সদস্য হৃদয় আহমেদ, মিনহাজ উদ্দিন, এমদাদুল হক রিপন প্রমুখ।
চিত্রাংকন প্রতিযোগিতায় বয়সভিত্তিক ৩ টি গ্রুপে মোট ৪০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিচারকের রায়ে প্রতি গ্রুপ থেকে সেরা ৩ ছবির জন্য মোট ৯ জনকে শুভ সংঘের সনদপত্র ও ইমদাদুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি করে বই পুরস্কার দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শেষ হলো প্রথম বাংলাদেশ যুব গেমস পরবর্তী সংবাদ শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads