স্টাফ রিপোর্টার ॥ গ্রাহক সন্তুষ্টি ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া অত্যাধুনিক শপের ঘাটতি পূরণে এবার শেরপুরে খোলামেলা, বন্ধুত্বপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে ‘মিমোজা এন্টারপ্রাইজ’। ২২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর নিউমার্কেটের ২য় তলায় দৃষ্টিনন্দন শৈল্পিক সাজ ও বৈচিত্র্যময়তায় প্রতিষ্ঠিত ওই শপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ।
রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত শেরপুরের সৃষ্টিশীল উদ্যোক্তা জাকির হোসেন বাচ্চুর প্রতিষ্ঠায় মিমোজা এন্টারপ্রাইজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হায়দার আলী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোফাজ্জল হোসেন ও জয়েন উদ্দিন মাহমুদ জয়, প্রেসক্লাব সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা, নারীনেত্রী ও উদ্যোক্তা আইরিন পারভীন প্রমুখ।
সচেতন মহলের ধারণা, প্রতিষ্ঠানটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ক্রয়-বিক্রয় সেবা প্রদানের পাশাপাশি গ্রাহকদের ভিন্ন রকমের অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে।
























