ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

খবর টি পড়েছেন : ১৪৮
শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

২ লাখ ৪১ হাজার ৮শ শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) শুরু হয়েছে। ২৩ ডিসেম্বর শনিবার সকালে জেলা সদর হাসপাতাল কেন্দ্রে ওই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, শিশু কনসালটেন্ট ডাঃ মোঃ আসাদুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ নাহিদ কামাল কেয়া প্রমুখ।
এদিকে শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় বিপ্লবী রবি নিয়োগীর বাড়ি সংলগ্ন কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর।
উল্লেখ্য, এবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ১শ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ১৫ হাজার ৭শ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ৪১ হাজার ৮শ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার স্থায়ী ১২৪৮ টি ও অস্থায়ী ১৬৭টি কেন্দ্রসহ মোট ১৪১৫ টি কেন্দ্রে ওই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ২৮৩০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কালেরকন্ঠ শুভ সংঘের উদ্যেগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ কেন্দ্রীয় খেলাঘরের ১৪ সদস্যের দল নিয়ে ঠান্ডুর ভারতযাত্রা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads