স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় খেলাঘরের ১৪ সদস্যের দল নিয়ে ভারতযাত্রা করেছেন খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও খেলাঘর শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু। তিনি দল নিয়ে ২২ ডিসেম্বর শুক্রবার রাতে ভারতের উদ্দেশ্যে সড়কপথে ঢাকা ত্যাগ করেন। তিনি ওই দলের নেতৃত্ব দিচ্ছেন। তার সাথে ডেপুটি লিডার হিসেবে রয়েছেন খেলাঘরের সম্পাদকম-লীর সদস্য রাজেন্দ্র দেব মন্টু ও সদস্য আনিসুর রহমান অপু। এছাড়া দলে সারা দেশের বিভিন্ন জেলার ১১ জন শিশু-কিশোর ভাই-বোন রয়েছে।
জানা যায়, সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন ‘সব পেয়েছির আসর’ এর আমন্ত্রণে খেলাঘরের ওই প্রতিনিধি দল ভারত যাত্রা করেছে। তারা এক সপ্তাহকাল বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানশোলে বিভিন্ন প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক কর্মকা-ে অংশ নেবেন। এজন্য তারা সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।























