ads

শুক্রবার , ২২ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বালু উত্তোলনের ৪টি খনন যন্ত্র ধ্বংস

খবর টি পড়েছেন : ১৪৮
ঝিনাইগাতীতে বালু উত্তোলনের ৪টি খনন যন্ত্র ধ্বংস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের ৪টি খননযন্ত্র ধ্বংস করেছে। একই সঙ্গে অবৈধভাবে নদী থেকে উত্তোলনকৃত প্রায় ১৫ ট্রাক বালু জব্দ করে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ি বিজিবি’র জিম্মায় দেওয়া হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম উপজেলার কাংশা ইউনিয়নের সোমেশ্বরী নদীর তাওয়াকুচা এলাকায় ওই অভিযান পরিচালনা করেন।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একটি অসাধু উপজেলার বিভিন্ন পাহাড়ি নদী ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমেশ্বরী নদীর তাওয়াকুচা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এসময় আদালত বালু উত্তোলনের চারটি খননযন্ত্র জব্দ করে তা ধ্বংস করেন। একই সঙ্গে অবৈধভাবে নদী থেকে উত্তোলনকৃত প্রায় ১৫ ট্রাক বালু জব্দ করে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ি বিজিবি’র জিম্মায় দিয়েছেন। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অভিযান পরিচালনাকালে থানা পুলিশের সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে পিস্তল-ম্যাগজিনসহ গুলি উদ্ধার : আটক ২ পরবর্তী সংবাদ শেরপুরে অত্যাধুনিক শপ ‘মিমোজা এন্টারপ্রাইজ’র উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads