ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অটোটেম্পু অটোরিক্সা চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

খবর টি পড়েছেন : ১৪৩
শেরপুরে অটোটেম্পু অটোরিক্সা চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৪৫৮৮) এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর শনিবার দুপুরে শহরের এডভোকেট এমএ সামাদ মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসাইন।
জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, জেলা পরিষদ সদস্য জাকারিয়া বিষু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জয়নুদ্দিন মাহমুদ জয়, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ আলী মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নূরানী মনি, জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সোবাহান আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সমাজ সেবক সফিউদ্দিন, জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও জেলা অটোরিক্সা শ্রমিকলীগ সভাপতি রুকুনুজ্জামান আলমগীর। ওইসময় শেরপুর সদর উপজেলা, নকলা উপজেলাসহ বিভিন্ন উপ-কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধান অতিথি উপ-পরিচালক মহব্বত হোসাইন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ৫ সদস্য বিশিষ্ট উপ-কমিটি ঘোষণা এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেন। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফখরুল মজিদ খোকনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। ওই নির্বাচন পরিচালনা কমিটির অপরাপর সদস্যরা হলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রিপন, আক্তারুজ্জামান ও রফিকুল ইসলাম।
উল্লেখ্য, ৪৫৮৮ সংগঠনের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পরেও তারা কোন সাধারণ সভা এবং নির্বাচন না দেওয়ায় শ্রম আইনের ৩০ ধারা মোতাবেক সাধারণ শ্রমিকরা আব্দুল হান্নানকে আহ্বায়ক করে শ্রম অধিদপ্তরে আবেদন করলে অনতিবিলম্বে নির্বাচন দেওয়ার জন্য শ্রম অধিদপ্তর আহ্বায়ককে নির্দেশ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads