ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিপ্লোমা কৃষিবিদদের কৃতী সন্তানরা সংবর্ধিত

খবর টি পড়েছেন : ১৮৭
শেরপুরে ডিপ্লোমা কৃষিবিদদের কৃতী সন্তানরা সংবর্ধিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদগণের কৃতী সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৩ ডিসেম্বর শনিবার জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের উদ্যোগে ওই সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের শেরপুর জেলা শাখার সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ এ. কে. এম আব্দুস সাত্তার করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহেদ আলী, এস. এম আলী হোসাইন, আবুল কাশেম, আনিসুর রহমান, মনোয়ার হোসেন মোল্লা, আতিকুর রহমান, মুজিবুর রহমান, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল জলিল, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম, ফারুক আহসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহানা আক্তার দিপ্তী।
অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদগণের সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা হচ্ছে পিএসসিতে (৫ম শ্রেণী) ট্যালেন্টপুলপ্রাপ্ত মার্জিয়া তাবাসসুম ও সায়মা আক্তার, জেএসসিতে (৮ম শ্রেণী) ট্যালেন্টপুলপ্রাপ্ত কাজী তাহমিনা আফরিন ও মারিয়া মানজুম তিথি, জেডিসিতে (৮ম শ্রেণী) ট্যালেন্টপুলপ্রাপ্ত সুলতান মাহমুদ বায়োজিদ, এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত আফরিন জাহান আঁখি, আব্দুল্লাহ আল মানসুর ও রবিউল আউয়াল অনিক, এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মো. মুশফিকুর রহমান জীবন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেন্দ্রীয় খেলাঘরের ১৪ সদস্যের দল নিয়ে ঠান্ডুর ভারতযাত্রা পরবর্তী সংবাদ শেরপুর চেম্বার অব কমার্সের বার্ষিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads